খাটি খেজুরের রস সংগ্রহ করে,নিজস্ব তত্ত্বাবধানে খেজুর গুড় তৈরি করে যত্ন সহকারে পৌছে দিচ্ছি আপনার ঘরে ।
গুড় ও পাটালি চেনার উপায়
- খাঁটি পাটালি গুড়ের কিনারায় আঙুল দিয়ে চাপ দিয়েই ভাঙা যাবে। যদি ভাঙা না যায়, শক্ত প্রকৃতির হয় তবে ভেজাল আছে মনে করবেন।
- আসল পাটালি গুড়ের ভেতরে রসালো থাকবে, অনেক সময় গরমে গলে যেতে পারে। যদি ভেতরে শুকনা থাকে তাহলে ধরে নেওয়া যায় ভেজাল আছে।
- প্রয়োজনে ভেঙে একটু খেয়ে দেখবেন, যদি কচকচ করে তবে চিনি মেশানো আছে বুঝতে হবে। আসল গুড় মুখে দিলেই গলে যায়, কচকচ করবে না।
- আসল গুড় ও পাটালি গাঢ় বাদামি রং এর হবে ও কিছু কিছু ক্ষেত্রে লালচে বাদামি হতে পারে। তবে হলদে, সাদাসে ও কালো বর্ণ আসল গুড়ের বৈশিষ্ট্য নয়।
- আসল গুড় অবশ্যই ঘ্রাণে মৌ মৌ করবে, মাছি উড়ে এসে বসবে।
স্বাস্থ্য উপকারিতা:
ব্যবহার ও রেসিপি:
রক্তস্বল্পতা কমায়: আয়রনের ভালো উৎস, যা রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সহায়ক।
শক্তি বৃদ্ধি: প্রাকৃতিক শর্করা থাকার কারণে এটি তাৎক্ষণিক শক্তি প্রদান করে।
হজমে সহায়ক: এটি হজম শক্তি বাড়ায় এবং বদহজমের সমস্যা দূর করতে কার্যকর।
মিষ্টি ও পিঠা: পায়েস, পিঠা, মিষ্টি, বা দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ার জন্য আদর্শ।
শক্তি বৃদ্ধি: প্রাকৃতিক শর্করা থাকার কারণে এটি তাৎক্ষণিক শক্তি প্রদান করে।
হজমে সহায়ক: এটি হজম শক্তি বাড়ায় এবং বদহজমের সমস্যা দূর করতে কার্যকর।
আমাদের থেকে কেন কিনবেন ?
- 100% প্রিজারভেটিভ মুক্ত শতভাগ খাঁটি খেজুরের পাটালি গুড় ।
- আমাদের গুড় প্রান্তিক চাষী দারা নিজস্ব ত্বতাবধায়নে আমরা নিজেরাই তৈরী করি আমরা কোথাও থেকে গুড় কিনে সেল করিনা।
- আমাদের প্রিমিয়াম কোয়ালিটির খেজুরের গুড় 100% ক্যামিক্যাল মুক্ত আপনি ডেলিভারি ম্যান এর সামনে টেস্ট করে মূল্য পরিশোধ করতে পারবেন।





